WFTW Body: 

ঈশ্বরের দৃষ্টিতে এই পৃথিবীতে যারা শেষে, তারা তাঁর দৃষ্টিতে প্রথম। এটি একটি আশ্চর্যজনক সত্য যা প্রভু যীশুর সাতটি দৃষ্টান্তে প্রতিফলিত হয়েছে:

(১). মথি ২০:১ পদে, যে মজুররা ১১তম ঘন্টায় এসেছিল, তাদের জীবনের ৯০% নষ্ট করে ফেলেছিল (১২ ঘন্টার মধ্যে ১১ ঘন্টা), তাদের প্রথমে পুরস্কৃত করা হয়েছিল।

(২). লূক ১৫:২২ পদে, যে ছোট ছেলে তার পিতার সম্পত্তির অর্ধেক (তার অংশ) নষ্ট করেছিল এবং তার পিতার নামকে কলঙ্কিত করেছিল, সে এখনও ঘরের "সেরা" পোশাক এবং "আংটি" পেয়েছে - যা স্ব-ধার্মিক বড় ভাই পায়নি।

(৩). লূক ৭:৪১ পদে, যে ব্যক্তি বেশি পাপ করেছিল (এবং বেশি পাপ ক্ষমা হয়েছিল) সে অবশেষে আরও বেশি প্রেম করেছিল (এবং এইভাবে প্রভুর আরও নিকটবর্তী হয়েছিল)।

(৪). মথি ২১:২৮ পদে, যে পুত্র প্রথমে বিদ্রোহ করেছিল সে শেষ পর্যন্ত তার পিতার ইচ্ছা পালন করেছিল, যা তার ভাই করেনি।

(৫). লূক ১৫:৩ পদে বলা হয়েছে: হারানো মেষটি অন্য মেষের চেয়ে রাখালের আরও কাছে পাওয়া গিয়েছিল-যাকে রাখাল তার কাঁধে বহন করেছিল।

(৬). লূক ১৪:১০ পদে: বিবাহভোজে যিনি সবার শেষে বসেছিলেন, তিনি সবচেয়ে বিশিষ্ট স্থান পেয়েছিলেন।

(৭). লূক ১৮:৯ পদে: অসৎ কর আদায়কারী, যে বাহ্যিকভাবে ফরীশীর চেয়ে অনেক খারাপ ছিল, সে ফরীশীর চেয়ে ভালো প্রমাণিত হলো-কারণ ঈশ্বর তাকে ধার্মিক বলে ঘোষণা করেছিলেন।

এই সমস্ত দৃষ্টান্ত একই বার্তা বহন করে: অনেক লোক যাদের শুরুটা খারাপ তারাই শেষ পর্যন্ত পুরষ্কার পায়।

আমরা কীভাবে দৌড় শুরু করি তা গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা কীভাবে এটি শেষ করি তা গুরুত্বপূর্ণ। যারা নিরুৎসাহিত হন না এবং তাদের জীবনের খারাপ শুরুর জন্য নিজেদের দোষারোপ করেন না (যেমন পৌল), তারা ভালো শুরু করা ব্যক্তিদের চেয়ে এগিয়ে থাকবেন। এটি তাদের সকলকে উৎসাহিত করবে, যারা তাদের জীবন এলোমেলো ভাবে ধ্বংস করে দিয়েছে, নিরুৎসাহে কখনও হাল ছেড়ে না দিয়ে, বরং দৌড়ে এগিয়ে যেতে।

প্রভু যীশুর সাথে দেখা করার আগে পৌল তার জীবনের প্রথম ৩০ বছর নষ্ট করে ফেলেছিলেন। কিন্তু পরে তিনি কেবল "একটি কাজ" করার সিদ্ধান্ত নেন: তার অতীতের সমস্ত ব্যর্থতা ভুলে গিয়ে প্রভু যীশুর মতো হওয়ার জন্য এগিয়ে যাওয়া , এবং পৃথিবীতে তার অবশিষ্ট অল্প সময়ের মধ্যেই প্রভু যীশুর মতো হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা (ফিলিপীয় ৩:১৩, ১৪)। এর মধ্যে ঈশ্বর যে সেবাকার্যের জন্য তাকে আহ্বান করেছিলেন তা সম্পন্ন করাও অন্তর্ভুক্ত ছিল। এবং তার জীবনের শেষে, তিনি বলেছিলেন, "আমি নিরূপিত পথের শেষ পর্য্যন্ত দৌড়িয়াছি, আমার নিমিত্ত ধার্ম্মিকতার মুকুট তোলা রহিয়াছে" (২ তীমথিয় ৪:৭, ৮)।

পৌল করিন্থীয় জাগতিক খ্রীষ্টানদের বলেছিলেন, "তোমরা এরূপে দৌড়া, যেন পুরস্কার পাও" (১ করিন্থীয় ৯:২৪)।

সেই জাগতিক খ্রীষ্টানরাও খ্রীষ্টীয় দৌড়ে প্রথম স্থান অধিকার করতে পারত যদি তারা অনুতপ্ত হয় এবং অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার সাথে দৌড়ায়। প্রাচীন হিসেবে আমাদের প্রত্যেক ব্যর্থ খ্রীষ্টান বিশ্বাসীকে এই আশা দেওয়া উচিত: যদি তারা কেবল অনুতপ্ত হয় এবং যেকোনো মূল্যে খ্রীষ্টের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সংকল্প করে, তাহলে তারাও দৌড়ে জয়ী হতে পারবে।