WFTW Body: 

২ করিন্থীয় ৭:১ পদে আমাদের ঈশ্বরের ভয়ের মাধ্যমে নিখুঁত পবিত্রতা অর্জনের আদেশ দেওয়া হয়েছে। সুতরাং, যদি আজ আমাদের পবিত্রতা গত বছরের তুলনায় আরও নিখুঁত বা বেশি না হয়, তাহলে তা প্রমাণ করবে যে আমরা ঈশ্বরকে যথেষ্ট ভয় করছিনা। এ ব্যাপারে আমাদের প্রাচীন হিসেবে একে অপরকে সাহায্য করা উচিত - কারণ আমরা আমাদের ভাইয়ের রক্ষক। এই কারণেই ঈশ্বর প্রতিটি মণ্ডলীতে একাধিক প্রাচীনকে নিযুক্ত করেন। ইব্রীয় ৩:১৩ পদ আমাদের প্রতিদিন একে অপরকে উপদেশ দিতে বলে, পাছে আমরা পাপের প্রতারণার মাধ্যমে কঠোর হয়ে উঠি। এইভাবে আমরা একে অপরকে প্রতারিত হওয়া থেকে বাঁচতে সাহায্য করতে পারি।

আমরা যিশাইয় ১১:৩ পদে পড়ি যে ঈশ্বরের আত্মা যীশুকে "সদাপ্রভু-ভয়ে আমোদিত" করে তুলেছিলেন। পবিত্র আত্মা আমাদের ঈশ্বরের ভয়ের প্রতি সংবেদনশীল করে তুলতে পারেন - যদি আমরা তাঁকে অনুমতি দিই। আমরা যদি সত্যিই পবিত্র আত্মায় পরিপূর্ণ হই, তবে আমরা ঈশ্বরের ভয়ে পরিপূর্ণহবো। ঈশ্বর সর্বদাআমাদের পাশে আছেন এবং আমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে যতটা আগ্রহী, তার চেয়ে তিনি আমাদেরকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করতে অধিক আগ্রহী। আমাদের সকল দুর্বলতা সত্ত্বেও তিনি আমাদের যে কারো মাধ্যমে মহান কাজ করতে পারেন। আমাদের যা করতে হবে তা হলো নিজেকে নম্র করা এবং ক্রমাগত তাঁর মুখের সন্ধান করা। ঈশ্বর সবসময় আমাদের মাংসের বিরুদ্ধে এবং শয়তানের বিরুদ্ধে আমাদের পাশে আছেন।

আমরা এমন এক সময়ে বাস করছি যখন খ্রীষ্টানদের মধ্যে আরেক যীশুর (যিনি শিষ্যত্ব দাবি করেন না) বিষয়ে প্রচার করা হচ্ছে, আরেকটি আত্মা গৃহীত হচ্ছে (যিনি নকল উপহার দেন কিন্তু মানুষকে পবিত্র করেন না), এবং আরেকটি সুসমাচার (স্বাস্থ্য ও সম্পদের বিষয়ে) প্রচার করা হচ্ছে (২ করিন্থীয় ১১:৪)। অতএব, আমাদের সময়ে প্রকৃত যীশু, পবিত্র আত্মা এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারকে উন্নীত/প্রচার করার জন্য আমাদের সময়ে বিশ্বস্ত থাকতে হবে।

নিজেকে ন্যায়সঙ্গত না করে ক্ষমা চাওয়া:

আমরা যদি ভগ্ন, অনুতপ্ত এবং আত্মায় দরিদ্র না হই, তাহলে আমরা যখনই বুঝতে পারব যে আমরা কিছু ভুল করেছি, তখনই আমরা সমস্ত নম্রতার সাথে ক্ষমা চাইতে অনিচ্ছুক (বা দ্বিধাগ্রস্ত) হবো।

বেশিরভাগ মানুষের পক্ষে বলা সবচেয়ে কঠিন দশটি শব্দ হলো: "আমি দুঃখিত। এটি আমার ভুল ছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।"

আমরা যখন ক্ষমা প্রার্থনা করি তখন একটি অটুট (অভগ্ন) আত্মা আমাদের নিজেদেরকে ন্যায়সঙ্গত ন্যায্য প্রমাণ করতে বলবে। কিন্তু যদি নিজেকে প্রমাণ/সমর্থন করার প্রয়োজন হয়, তাহলে ক্ষমা চাওয়া ক্ষমা নয়। যদি আমাদের ক্ষমা চাওয়ার মধ্যে স্ব-ন্যায্যতার গন্ধও থাকে তবে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা ভগ্ন হইনি। নিজেকে ন্যায়সঙ্গত করার বিষয়ে প্রভু যীশু বলেছিলেন একজন ফরীশীর লক্ষণ (লুক ১৬:১৫)। যখন আমরা বুঝতে পারি যে আমরা কিছু ভুল করেছি, তখন আমাদের অবশ্যই তা অবিলম্বে স্বীকার করতে হবে এবং অবিলম্বে এটি সংশোধন করতে হবে। তবে একজন ভগ্ন ব্যক্তির এটি করতে কোন সমস্যা হবে না। কিন্তু, একজন অভগ্ন ব্যক্তি অবশ্য এই দুটি কাজ করতে দেরি করবে। আর যখন সে ক্ষমা চাইবে, তখন সে অন্য কাউকে দোষও দেবে। যখন আদম পাপ করেছিল, তখন সে স্বীকার করেছিলেন যে সে নিষিদ্ধ ফল খেয়েছে, কিন্তু সে নিজেকে ন্যায্য প্রমাণ করেছিলে এই বলে যে ঈশ্বর তাকে যে মহিলাটি দিয়েছিলেন সেই তাকে এই নিষিদ্ধ ফলটি দিয়েছিল। এর দ্বারা, সে তার স্ত্রীকে দোষারোপ করল; আর তাকে এমন স্ত্রী দেওয়ার জন্য ঈশ্বরকেও দোষারোপ করেছিল! এটা কোনো পাপ বা ভুল স্বীকার করার উপায় নয়।

তবে, লক্ষ্য করুন দায়ূদ কীভাবে গীতসংহিতা ৫১ অধ্যায়ে তার পাপ স্বীকার করেছেন। আমরা সেখানে স্ব- ন্যায়সঙ্গতির গন্ধও কোন গন্ধও অনুভব করি না। আসলে, এটাই সত্যিকারের একজন ভগ্ন ব্যক্তির পরিচয়। আমি আপনাকে পরামর্শ দেবো যে আপনি গীতসংহিতা ৫১ অধ্যায় বিস্তারিতভাবে ধ্যান করুন এবং প্রভুর কাছ থেকে বোঝার চেষ্টা করুন যে ভগ্নতা বলতে আসলে কী বোঝায় এবং কীভাবে আপনার পাপ স্বীকার করা উচিত। তাছাড়া, নিজেকে ন্যায়সঙ্গত প্রমাণ করার জন্য, আপনি এমনকি মিথ্যাও বলতে পারেন। সেই মিথ্যাটি খুব ছোট হতে পারে - একটি অতিরঞ্জিত আকারে হতে পারে বা কিছু ঘটনা আড়াল করার জন্য, অন্যের সামনে নিজেকে একটি ভালোভাবে উপস্থাপন করার জন্য। মিথ্যা বলা সহজ, কিন্তু শুধুমাত্র একটি মিথ্যা বলা কঠিন - কারণ আমরা যখন একবার একটি মিথ্যা বললে, প্রথম মিথ্যাটিকে সমর্থন করার জন্য আমাদের আরও মিথ্যা বলতে হবে। আমাদের অবশ্যই মিথ্যাকে ঘৃণা করতে হবে এবং সত্যকে আমাদের সমস্ত হৃদয় দিয়ে ভালবাসতে হবে। অন্যথায় আমরা আমাদের জীবনের উপর ঈশ্বরের অভিষেক এবং সন্তুষ্টি হারাবো - এবং এটিই আমাদের সহ্য করার সবচেয়ে বড় ক্ষতি।

ঈশ্বর যখন আমাদের মধ্যে কিছু অহংকার দেখতে পান যা প্রকাশ করা এবং ধ্বংস করা প্রয়োজন, তখন তিনি আমাদের জীবনে এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটতে অনুমতি দেবেন যা আমাদের কোনও না কোনওভাবে হোঁচট খেতে এবং পড়ে যেতে বাধ্য করবে (যিহিষ্কেল ৩:২০ দেখুন: "...আমি তাহার সম্মুখে বিঘ্ন রাখি..." )। আর যখন আমরা পড়ে যাই, তখন প্রভু আমাদের পরীক্ষা করবেন যে আমরা (১) আমাদের অহংকার স্বীকার করি - কী কারণে আমাদের পতন হয়েছে, (২) আমাদের পাপ স্বীকার করি, (৩) তাঁর সামনে নিজেদেরকে নম্র করি, এবং (৪) অন্যদের সাথে সঠিকভাবে আচরণ করি। আমরা যদি নিজেদের পরীক্ষা করি এবং এই ধরনের কাজগুলো করি, তাহলে আমাদের বিচার করা হবে না। কিন্তু আমরা যদি নিজেদেরকে ন্যায্য প্রমাণ করি, তাহলে আমরা আমরা অক্ষত/অভগ্ন থাকব এবং একদিন জগতের সাথে দোষী সাব্যস্ত হবো ( ১ করিন্থীয় ১১:৩১, ৩২)।