WFTW Body: 

তখন শিষ্যরা এসে প্রভু যীশুকে বললেন, "আপনি কি জানেন, এই কথা শুনিয়া ফরীশীরা বিঘ্ন পাইয়াছে?" প্রভু যীশু উত্তর দিলেন, "উহাদিগকে থাকিতে দেও" (মথি ১৫:১২-১৪)।

প্রভু যীশু যখন ফরীশীদের সংশোধন করেছিলেন, কারণ তারা তাদের বাবা-মাকে অসম্মান করতে শিক্ষা দিচ্ছিল, তখন তারা অসন্তুষ্ট হয়েছিল। প্রভু যে কোনও প্রাচীনের মাধ্যমে কোনও তিরস্কার বা সংশোধনের কথা বলেন, তাতে ফরীশীরা সহজেই অসন্তুষ্ট হয়। খ্রীষ্টীয় জীবনে শিশুবিদ্যালয়ের একটি শিক্ষা হল "অসন্তুষ্ট হওয়া"-কে কাটিয়ে ওঠা। সংশোধনের সময়ে যদি আপনি সম্পূর্ণরূপে অসন্তুষ্ট হওয়া থেকে মুক্তি পেতে না চান, তাহলে ফরীশীবাদ থেকে আপনার মুক্তির কোন আশা নেই।

আমি এমন কিছু লোককে জানি যারা একসময় আমাদের মণ্ডলীতে ছিলেন, যারা কিছু সংশোধনের কারণে এতটাই অসন্তুষ্ট হয়েছিলেন যে তারা মণ্ডলী ছেড়ে চলে গিয়েছিলেন। তারা আজ প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন এবং সম্ভবত অনন্তকাল ধরে ঘুরে বেড়াবেন। আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে, ফরীশীদের মতো, আপনিও যদি কোনও সংশোধনের দ্বারা অসন্তুষ্ট বোধ করেন, তাহলে নরকের দিকে যাচ্ছেন।

প্রভু যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন, "উহাদিগকে থাকিতে দেও"। আমাদের উচিত নয় যে, ক্ষুব্ধ ফরীশীদের পিছনে গিয়ে তাদেরকে মণ্ডলীতে ফিরিয়ে আনার চেষ্টা করি। আমাদেরকে প্রভুর বাধ্য থাকতে হবে এবং তাদের একা থাকতে দিতে হবে। যদি তারা অনুতপ্ত হয়, তাহলে তারা প্রভু এবং মণ্ডলীর কাছে ফিরে আসতে পারে। অন্যথায় নয়।

২ তীমথিয় ৩:১-৪ পদে আমরা চার ধরণের প্রেমিকের কথা উল্লেখ করতে দেখি: আত্মপ্রেমী, অর্থপ্রেমী, আমোদপ্রেমী এবং ঈশ্বরপ্রেমী। এই চার ধরণের প্রেমিকের মধ্যে কেবল একজনই সঠিক। একজন প্রকৃত খ্রীষ্টানকে অবশ্যই ঈশ্বরপ্রেমী হতে হবে, কিন্তু যদি তিনি ঈশ্বরপ্রেমী না হোন, তাহলে তিনি নিজের প্রতি প্রেমিক/ আত্মপ্রেমী হবেন - তার অধিকার, তার খ্যাতি, তার সম্মান ইত্যাদির প্রতি প্রেমিক।

এর একটা প্রমাণ হলো আমরা সহজেই অসন্তুষ্ট হয়ে যাই। যারা নিজেকে প্রেম করে, কেবল তারাই অসন্তুষ্ট হয়। যিনি নিজেকে প্রেম করেন না, কিন্তু ঈশ্বরকে প্রেম করেন, তিনি অন্য কারো কথা বা না বলা বা অন্য কারো কাজ বা না করা দ্বারা কখনও অসন্তুষ্ট হবেন না।

আমরা আঘাত পেয়েছি বলেই আমরা অসন্তুষ্ট হই। কেউ আমাদের সাথে যেভাবে আচরণ করেছে, অথবা কেউ আমাদের পিছনে আমাদের সম্পর্কে খারাপ কিছু বলতে শুনেছি, তা আমাদের আত্মায় আঘাত দেয়। আমরা নিজেদেরকে অনেক প্রেম করি!

আর আমরা এখানে কাদের কথা বলছি? অবিশ্বাসীদের? না! আমরা তথাকথিত "বিশ্বাসীদের" কথা বলছি - যারা কখনও বুঝতে পারেনি যে ক্রুশ তুলে নেওয়া এবং স্ব-মৃত্যু কী। কারণ শেষকালে ক্রুশ এবং স্ব-মৃত্যু সম্পর্কে খুব কম প্রচার করা হবে। আজকাল বেশিরভাগ গির্জায় এটি প্রায় অশ্রুত, এবং খ্রীষ্টীয় টেলিভিশনেও এটি প্রায় শোনা যায় না। যখন স্ব-মৃত্যু সম্পর্কে কোন প্রচার থাকে না, তখন অনেক খ্রীষ্টান ব্যাক্তির জীবনে স্ব-আত্ম বিকাশ শুরু হয়ে যায়। তারা হয়তো বুঝতেও পারেন না যে নিজেকে প্রেম করলে আপনি প্রভু যীশুকে অনুসরণ করতে পারবেন না। তারা ভাববে যে আপনি নিজেকে প্রেম করে পারেন এবং প্রভু যীশুকে অনুসরণ করতে পারেন। খ্রীষ্টানদের ভিড়ের দিকে তাকান যারা অসন্তুষ্ট বোধ করেন এবং আঘাত পান এবং এমনকি বুঝতেও পারেন না যে এটি একটি ভয়াবহ পাপ।

আপনি হয়তো বলবেন, "হ্যাঁ, কিন্তু কেউ আমার সাথে এমন ভয়াবহ কাজ করেছে, আমার খারাপ লাগার অধিকার আছে!" অবশ্যই! কারণ আপনি একজন অবিশ্বাসী! আপনি প্রভু যীশুর শিষ্য নন, তাই আপনার খারাপ লাগার অধিকার আছে। যদি আপনি প্রভু যীশুর শিষ্য হন, তাহলে আপনার অসন্তুষ্ট হওয়ার/ খারাপ লাগার কোন অধিকার নেই। প্রভু যীশু কখনও অসন্তুষ্ট হননি - যখন তারা তাঁকে ভূতদের রাজপুত্র বলেছিল, যখন তারা তাঁর মুখে থুথু দিয়েছিল, অথবা যখন তারা তাঁর সাথে সব ধরণের খারাপ ব্যবহার করেছিল।

প্রভু যীশুর শিষ্য হওয়ার অর্থ কী? শেষকালে খুব কম খ্রীষ্টানই আছেন যারা ক্রুশ তুলে নেবেন এবং তাঁকে অনুসরণ করবেন। তাই একজন সত্যিকারের খ্রীষ্টান হওয়া খুবই কঠিন হবে কারণ আমরা এমন লোকদের দ্বারা বেষ্টিত যারা নিজেদের খ্রীষ্টান বলে দাবি করেন, যারা আত্মায় পরিপূর্ণ বলে দাবি করেন, যারা বিভিন্ন ভাষায় কথা বলার দাবি করেন, কিন্তু যারা আঘাত পান এবং অসন্তুষ্ট বোধ করেন। অথবা তারা বিরক্ত যে তাদের নাম খারাপ করে দেওয়া হয়েছে।

প্রভু যীশু আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন, "হে আমাদের স্বর্গস্থ পিতঃ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক।" এর অর্থ, আপনার নিজের নাম ভুলে যান! কিন্তু শেষকালে, যারা নিজেদেরকে খ্রীষ্টান বলে দাবি করেন, তারাও তাদের নাম নিয়ে আরও বেশি চিন্তিত হবেন। উদাহরণস্বরূপ, আপনি কি জানেন যে আজ পৃথিবীতে প্রভু যীশুর নাম কতটা অপবাদিত? তবুও, যারা নিজেদের খ্রীষ্টান বলে দাবি করেন তাদের বেশিরভাগের কাছে এটি সমস্যার বিষয় নয়। কিন্তু, যদি কেউ তাদের নাম খারাপ করে - এমনকি একবারও - তাহলে তা তাদের সত্যিই বিরক্ত করবে। অথবা যদি তাদের সুন্দরী ছোট মেয়ের নাম খারাপ করে, তাহলে তা তাদের সত্যিই বিরক্ত করবে। কিন্তু প্রভু যীশুর নাম সারা দেশে অপমানিত হোক, আর তাদের কোন পরোয়া নেই। আপনি কি মনে করেন এই ধরণের লোকেরা প্রভু যীশুর শিষ্য? না! তা তো দূরের কথা! কিন্তু তারা গির্জায় বসে থাকেন। তারা দাবি করেন যে তারা নতুন জন্ম পেয়েছেন। তারা দাবি করেন যে তারা প্রভুকে প্রেম করেন।

শয়তান এই আশ্চর্যজনক কাজটি করেছে - এইসব লোকদের সাথে প্রতারণা করছে যারা নিজেদেরকে উপর থেকে নিচ পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত প্রেম করে, এবং তবুও নিজেদেরকে প্রভু যীশুর শিষ্য বলে মনে করে।

কিন্তু, আমি আপনাকে কেবল সতর্ক করতে পারি। আপনি যদি এর থেকে মুক্ত হতে না চান, তাহলে কেউ আপনাকে আত্মপ্রেমী হওয়া থেকে পরিবর্তন করতে পারবে না!